জুতার কারখানায় আগুন | Daily AjKaler Kontho

জুতার কারখানায় আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৪, ২:০৯ অপরাহ্ন
জুতার কারখানায় আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, দুপুর ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। ১টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।