
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপনে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার কতৃক আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে। পরে উপজেলায় শিশু পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এ্যাড. ফাতেমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বনিক,উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :