মুরাদনগরে নগরপাড় পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন | Daily AjKaler Kontho

মুরাদনগরে নগরপাড় পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন
মুরাদনগরে নগরপাড় পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নগরপাড় পূর্বপাড়া ইসলামিক কালচারাল সেন্টারের নগরপাড় জামে মসজিদ’-এর আজ শুক্রবার ৮ মার্চ জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয়।

জুমার নামাজে খতিব হিসাবে খুতবা পেশ করেন ও নামাজের ইমামতি করেন পান্ডুঘর দরবার শরীফের গোলাম জিলানী পীর সাহেব।নগরপাড় পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন এবং শত শত মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। নগরপাড় পূর্বপাড়া ইসলামিক কালচারাল সেন্টারের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ মাজেদুল ইসলাম বলেন নগরপাড় পূর্বপাড়া জামে মসজিদের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে যাদের নাম না বললেই নয় – জনাব হাজী কামাল উদ্দিন সরকার , জনাব হাজী জাহাঙ্গীর আলম মাস্টার , জনাব হাজী আবু তাহের মাস্টার , জনাব হাজী চরু মিয়া ,জনাব আবদুস সামাদ , জনাব হাজী মুকবুল হোসেন , জনাব হাজী আবদুর রহিম , জনাব হাজী শফিকুল ইসলাম ,জনাব হাজী মনিরুল ইসলাম , জনাব হাজী বশির আহমেদ ,ইমতিয়াজ আহামেদ ,মোহাম্মদ আলী , জাকির হোসেন , ভাগিনা মহসিন ,শাহ আলম, দুলাল মিয়া , দেলোয়া (আজজম) ,জাহের মিয়া ,জনাব মাওলানা সামসুল হক , মিজানুর রহমান , দেলোয়ার, জুনাব আলী , মেহেদুল , সাইদ , জনাব হাজী কাশেম আলী ,জনাব এরশাদ ,জনাব শাহিন , রাজিব , জুয়েল , মোস্তফা , সালা উদ্দিন, ব্যারিস্টার আলা উদ্দিন , জনাব তাজুল ইসলাম এবং সকল বন্ধু , সকল ভাতিজা , ভাগিনা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।

আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ । নগরপাড় পূর্বপাড়া ইসলামিক কালচারাল সেন্টার আমাদের গর্ব , আমাদের অহংকার ,আমাদের প্রান এবং আমাদের চিরস্থায়ী ঠিকানা, আমীন।