গৌরনদীতে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় | Daily AjKaler Kontho

গৌরনদীতে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
গৌরনদীতে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়

গৌরনদী প্রতিনিধি : জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা রূপান্তর এনজিও এর আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলার জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা রূপান্তর এনজিও এর আয়োজনে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ও হেলবার্টার্স ইন্টারকোর অপারেশন বাংলাদেশের উক্ত সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান নারীনেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী।উক্ত জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার,চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,বাটাজোর ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদার। এছাড়াও গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিবগণ ও মেম্বারগণ এবং নারী নেটওয়ার্ক এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন এ‍্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কোডিনেটর নূর-ই-আযম হায়দারী জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস ও মাঠ সমন্বয়কারী শাকিলা আজিজ প্রমুখ।