ট্রেন বগির সংখ্যা বাড়ানো হবে | Daily AjKaler Kontho

ট্রেন বগির সংখ্যা বাড়ানো হবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১, ২০২৪, ২:২৯ অপরাহ্ন
ট্রেন বগির সংখ্যা বাড়ানো হবে

আজকালের কন্ঠ ডেস্ক : রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আমাদের মিটিং রয়েছে। মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

শুক্রবার (১ মার্চ) সকালে রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যাত্রীদের বিশেষ সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া অনলাইনে টিকিটের পাশাপাশি আমরা স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করবো। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসার এবং দাঁড়ানোর যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে ট্রেনে সব সুযোগ-সুবিধা রাখা হবে।