একদিনে আরো ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮০৯ | Daily AjKaler Kontho

একদিনে আরো ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮০৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২০, ২:৪৭ অপরাহ্ন
একদিনে আরো ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮০৯

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হলো। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।

রোববার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৮ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ৩ হাজার ৮০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫ শতাংশ। যা গতকাল ছিল ২৩ দশমিক ১২ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেয়া ৫৫ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।