
আজকালের কন্ঠ ডেস্ক : বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার ও পদক তুলে দিয়েছেন।
ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে একটি হচ্ছে নেত্রকোণা। হাওরাঞ্চল খ্যাত ভারত সীমান্তবর্তী এলাকা শিল্প-সংস্কৃতির উর্বর ভূমি নেত্রকোণা জেলায় রয়েছে দশটি থানা। দশ থানা নিয়ে গঠিত নেত্রকোণা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ।
জেলায় যোগদানের পর থেকে ফয়েজ আহমেদ পুলিশের প্রতিটি থানা ও পুলিশ সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেত্রকোণা পুলিশকে শ্রেষ্ঠত্বের মুকুট এর আগেও পড়াতে পেরেছেন।
আপনার মতামত লিখুন :