চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড কুমিল্লার | Daily AjKaler Kontho

চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড কুমিল্লার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন
চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড কুমিল্লার

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে তার ভাতিজা আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন রায় দেন।

আবদুল আউয়াল তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের আবদুর রবের ছেলে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মো. মজিবুর রহমান বাহার গণমাধ্যমকে বলেন, আশা করছি, হাইকোর্ট এ রায় বহাল রেখে শিগগিরই তা কার্যকর করবেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি একটি মামলায় আবদুল আউয়ালকে তিতাস থানা পুলিশ গ্রেপ্তার করে। এতে আবদুল আউয়াল সন্দেহ করেন যে তার চাচা নবী হোসেনই তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এর মধ্যে তিনি জামিনে বের হন। একই বছরের ২৪ মে নবী হোসেন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই সন্দেহের বশে আবদুল আউয়াল ধারালো অস্ত্র দিয়ে নবী হোসেনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান।