হোমনায় ফিউশন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

হোমনায় ফিউশন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ৫:২১ অপরাহ্ন
হোমনায় ফিউশন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষে শিশু শিক্ষা প্রতিষ্ঠান ফিউশন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ফিউশন ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজের নিকটে অবস্থিত বেসিক সেন্টার সংলগ্ন ফিউশন আইডিয়াল স্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে আলোচনা সভা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা মো.নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক সবুজ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি মো.শরিফ মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.লোকমান হোসেন, চান্দেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.হারুন মমিন, উপজেলা যুবলীগ সদস্য আল কাইয়ুম মোল্লা সদস্য, চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.রায়হান খন্দকার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো.ইমরুল কায়েস জুয়েল, সমাজ সেবক মো.আবুল কাশেম, কামাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য মো.আঃ আহাদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো.রাজু মোল্লা, ডাঃ মোবারক হোসেন প্রমূখ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ।

এসময় বিদ্যালয়ের পাশাপাশি মানবিক কাজে এগিয়ে থাকতে ফিউশন ফাউন্ডেশনে নামে একটি মানবিক সংগঠনেরও উদ্বোধন করা হয়।

পরে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।