
মাদারীপুর প্রতিনিধি: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীস নিহত হন এবং হাসপাতলে নেয়ার পথে আরও দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো উদ্ধার অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :