বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’ | Daily AjKaler Kontho

বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ১২:২১ অপরাহ্ন
বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে তারকায় ঠাসা এক দল গড়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পাশাপাশি দলটি আছেন দেশীয় বড় বড় সব তারকা।

অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারও।

দেশি তারকাদের মতো একাধিক বিদেশি তারকাকেও দলে টেনেছে বরিশাল। আসরের প্রথমদিকে বরিশালের হয়ে খেলেছেন শোয়েব মালিক ও দুনিথ ওয়াল্লালেগেরা। এরপর একে একে দলটিতে যোগ দিয়েছেন আহমেদ শেহজাদ-কেশব মহারাজরা। দলটিতে কাইল মায়ার্সের মতো তারকারাও আছেন।

এবার দলটির বিদেশি কোটায় যুক্ত হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় এক নাম। বরিশালের হয়ে মাঠ মাতাবেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার।

জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন প্রোটিয়া মারকুটে এই ব্যাটার। তাকে দলে নেওয়ার সংবাদটি আগেই জানিয়েছিল বরিশাল। মূলত প্লে-অফের ম্যাচগুলোতে খেলার কথা প্রোটিয়া এই ব্যাটারের।