বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ করেন আলীকদম সেনাজোন | Daily AjKaler Kontho

বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ করেন আলীকদম সেনাজোন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন
বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ করেন আলীকদম সেনাজোন

বান্দরবান প্রতিনিধি : সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দূর্গম পাহাড়ি এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্থ। বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্মক সহায়তা করে আসছে বিশেষ করে আলীকদম সেনাজোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম উপজেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান ও শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকায় বান্দরবান রিজিয়নের পক্ষ হতে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লামা উপজেলার অংহ্লাারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের (১ম,২য় এবং ৩য় স্থান অধিকারী নিকট সর্বমোট ৭৫ জন্য শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন আলীকদম সেনাজোন।

এসময় জোন জানায়, আলীকদম সেনা জোনের আওতাধীন সকল এলাকা গুলোতে অসহায়দের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান, উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধমে বিনামূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে এছাড়াও সেনাজোনের আওতাধীন এলাকার স্কুল গুলোতে সর্বদা শিক্ষা বিকাশে কাজ করে আসছে এবং ভবিষ্যৎতেও থাকবে।