শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য :শামীম | Daily AjKaler Kontho

শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য :শামীম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য :শামীম

আজকালের কন্ঠ ডেস্ক : সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সর্বাপেক্ষা দীর্ঘতম সময়ের জন্য রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। তিনি সারা বিশ্বেও দীর্ঘতম সময় নিয়োজিত নারী সরকারপ্রধান। তার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় ৮৩ কোটি টাকা ব্যয়ে জয় বাংলা এভিনিউ-এর নদী তীর সংরক্ষণ শক্তিশালীকরন কাজের উদ্বোধন এবং নড়িয়া পৌরসভার ১, ৬ ও ৭নং ওয়ার্ডে ১৮ কোটি টাকা ব্যয়ে ৭টি সড়কের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত তিন মেয়াদে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা নজিরবিহীন। তার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। দেশে ও দেশের বাইরে ভিশনারি লিডার হিসেবে শেখ হাসিনার যে ঈর্ষণীয় সাফল্য তা এক কথায় অনন্য ও অসাধারণ। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করে সবাইকে এগিয়ে নিতে হবে।