গোপালপুরে বাসচাপায় মা-ছেলে নিহত | Daily AjKaler Kontho

গোপালপুরে বাসচাপায় মা-ছেলে নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
গোপালপুরে বাসচাপায় মা-ছেলে নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।