দূর্গম বাঘাইহাটে বিজিবির শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

দূর্গম বাঘাইহাটে বিজিবির শীতবস্ত্র বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন
দূর্গম বাঘাইহাটে বিজিবির শীতবস্ত্র বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক দেড় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়নের শিয়ালদহপাড়া বিওপির আওতাধীন জামপাড়া, কাইস্যাপাড়া, লুইনথাংপাড়া ও অরুণপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রচন্ড শীতে বিজিবি কর্তৃক বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে আনন্দিত উপকার ভোগীরা।