কবিরহাটে গাছের সঙ্গে ইট ভাঙ্গা গাড়ির ধাক্কা, প্রাণ গেল যুবকের | Daily AjKaler Kontho

কবিরহাটে গাছের সঙ্গে ইট ভাঙ্গা গাড়ির ধাক্কা, প্রাণ গেল যুবকের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন
কবিরহাটে গাছের সঙ্গে ইট ভাঙ্গা গাড়ির ধাক্কা, প্রাণ গেল যুবকের

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর কবিরহাটে ইট ভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.মাইন উদ্দিন (২৭) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. হানিফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিন গাড়ি দিয়ে ইট ভাঙ্গার কাজ করত। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে ইট ভাঙ্গার গাড়িতে বাড়ি ফেরার পথে ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাখে। ওই সময় মেশিনের ওপর বসে থাকা মাইন উদ্দিন গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

কবিরহাট থানার উপপরিদর্শক (এস আই) মো. মনির মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।