গৌরনদীতে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা | Daily AjKaler Kontho

গৌরনদীতে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ন
গৌরনদীতে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

 

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জাইকার গৌরনদীর প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা জাতীয় মহিলার সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,তথ্য কর্মকর্তা শিল্পী বনিক, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ চুন্নু ফকির, সরিকল ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা,চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন প্রমুখ।

সভায় গৌরনদী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।