বাংলাদেশ সফরে সম্মতি জানিয়েছেন | Daily AjKaler Kontho

বাংলাদেশ সফরে সম্মতি জানিয়েছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ সফরে সম্মতি জানিয়েছেন

আজকালের কন্ঠ ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশ সফরের বিষয়ে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দিল্লি সফর শেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণপত্র পাঠাবো।’

গত ৭ ফ্রেবুয়ারি প্রথম দ্বিপক্ষীয় তিন দিনের সফরে ভারতে যান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান। গত শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।