ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উদ্বোধন করেন : রাজিব তালুকদার | Daily AjKaler Kontho

ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উদ্বোধন করেন : রাজিব তালুকদার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উদ্বোধন করেন : রাজিব তালুকদার

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে কালেঙ্গা যুব সমাজ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠান ২০২৪ এর ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব আহাম্মেদ তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ মারুফ হোসেন, বরিশাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ, বরিশাল জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম এনায়েত হোসেন পান্না, বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি দীপক চন্দ্র দাস, দাড়িয়াল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মনির, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম লাল, উপজেলা যুবলীগ সহ-সভাপতি বাছির আহমেদ বাচ্চু হাওলাদা, দাড়িয়াল ইউনিয়ন যুবলীগের (সাবেক) সভাপতি মাসুদ খান, যুবলীগ নেতা সাইফুর রহমান সাহান, দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াজ হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হাসান মুরাদ, ছাত্রলীগ নেতা মোঃ রায়হান হাওলাদার প্রমুখ।