শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন স্মরণে স্মরণ সভা | Daily AjKaler Kontho

শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন স্মরণে স্মরণ সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন স্মরণে স্মরণ সভা

বাগেরহাট প্রতিনিধি : প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এক্স স্টুডেন্ট ফোরাম অব বাগেরহাট আমলাপাড়া সেকেন্ডারী স্কুলের আয়োজনে বাগেরহাট শহরের প্রান কেন্দ্রে অবস্থিত আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন স্মরণে ৯ ফেব্রুয়ারী বিকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্কুলটির দুই শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুহয়। ‌

ফোরামের সভাপতি ফারুকুজ্জাম বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাক্তন প্রয়াত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন সম্পর্কে স্মৃতিচারণ করেন। তার কর্মময় জীবনের ওপর ভিত্তি করে একটি ভিডিও ডকুমেন্ট্রি প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ মোস্তাফিজুল হক, মোঃ আকরাম হোসেন, এ্য।ডভোকেট মুজিবুল হক , স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জেবা আইরিন,প্রাক্তন শিক্ষার্থী আবুল বাশার,শফিক সোহাগ,খন্দকার আসিফ উদ্দিন রাখী, , মনোয়ার হোসেন টগর, হুমায়ুন কবীর সরদার সেলিম আহমেদ, কল্লোল সরকার, মোঃ সাকির হোসেন,শফিক নেওয়াজ রেজা, শওকত আলী বাবু,মোঃ কামরুজ্জামান, মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুযশ মন্ডল । পরে শ্রেষ্ঠ পদক প্রাপ্ত প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।