চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন
চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ ইরফান (২৮) নামে এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইরফান উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বারশত ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের একটি বাসা ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা। জানা গেছে, বুধবার রাতে বোয়ালিয়া গ্রামের জনৈক জাফরের ভাড়া বাসা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার স্ত্রী শাহিনুর আকতার (২৩)। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইরফান ও শাহিনুরের মধ্যে রাতে ঝগড় হয়েছিলো বলে জানা গেছে।নিহতের স্ত্রী শাহিনুর আকতার বলেন, পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে কোনো চাকরি বা কাজ করে না। কোন সন্তানও নেই আমাদের। বিয়ের পর থেকে সংসারে অভাব লেগেই ছিল। আমার শাশুড়ি-স্বামী প্রায় সময় নির্যাতন করত। নিয়মিত ভাড়া ঘরের টাকাও দিতো না।

তবে নিহতের পিতা গিয়াস উদ্দিন বলেন এটা পরিকল্পিত হত্যা। তিনি হত্যাকাণ্ডের বিচারের দাবী জানান।আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।