অস্ত্রসহ ৩ ডাকাত ও এক মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

অস্ত্রসহ ৩ ডাকাত ও এক মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন
অস্ত্রসহ ৩ ডাকাত ও এক মাদক ব্যবসায়ী আটক

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ পৃথক অভিযানে তিন ডাকাত ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার(৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বজরা এলাকার কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে টহল পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি ধারালো ক্রিজ, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হলো পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার বাবুনগর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আব্দুর রহমান(৩০) একই উপজেলার রহমত উল্ল্যার ছেলে বাদল(২৫) ও সদর থানা এলাকার বৌকন্ঠপুর বাহারের ছেলে মেহেদী হাসান প্রকাশ শাকিল(২৫)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের কয়েকটি মামলা রয়েছে।