ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন
ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামি গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক : যশোরের শার্শা থানাধীন বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে৷

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ইব্রাহিম সরদার, সোহেল, ইমামুজ্জামান,ইসমাইল,আ: সাত্তার, জাহরুল ইসলাম, হোসেন আলী, হৃদয় হোসেন ইয়াছিন,মনিরুজ্জামান, মিম হোসেন,আশদুল ইসলাম ইসলাম।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে৷