রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকালো বিজিবি | Daily AjKaler Kontho

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকালো বিজিবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকালো বিজিবি

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এক রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্যকে আটকে দিয়েছে বিজিবি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্টে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে তাদের পুশব্যাক করে বিজিবি।

অনুপ্রবেশের চেষ্টাকারী মিয়ানমারের নাগরিকরা হলেন, মংডু জেলার ভৌগনী গ্রামের হোসেন আলীর ছেলে মো. রহমত উল্লাহ (৩০), তার স্ত্রী সাজেদা (২৫), ছেলে হায়াতুন নূর (৫), জোনাইদ (৩) ও মেয়ে আমাতনুর (দেড় বছর)।

তিনি বলেন, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে এক রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পরে বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।