
স্পোর্টস ডেস্ক : গেল কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে ঠিকঠাক ব্যাটিং করতে পারছেন না তিনি। চলতি বিপিএলে বেশ ভালোভাবে এর প্রভাব পড়েছে। ব্যাট হাতে ২২ গজের সাকিবকে যেন চেনারই উপায় নেই।
এদিকে কদিন আগে সাকিবের ব্যাটিং অনুশীলনে সহায়তা করেছেন সালাউদ্দিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তার মন্তব্য, আগের মতো ফিট হতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন সাকিব।
সাকিব প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, সে যদি না-ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।
আপনার মতামত লিখুন :