
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কার্যকারী কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে গৌরনদী উপজেলায় প্রেক্লাবের নব নির্বাচিত সদস্য বৃন্দ।
উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. বদরুজ্জামান খান সবুজ। সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, সহ-সভাপতি ডেইলি দি ইভিনং নিউজের প্রতিনিধি আতাউর রহমান চঞ্চল, সহ- সাধারন সম্পাদক দৈনিক সত্য সংবাদ পঙ্কজ কুন্ডু, কোষাধ্যক্ষ দৈনিক আজকালের কন্ঠ গৌরনদী প্রতিনিধি আবদুছ ছালেক মামুন, দপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা গৌরনদী প্রতিনিধি মো. মাসুদ সরদার, প্রচার সম্পাদক দৈনিক সময়ের বার্তা সৌরভ হোসেন, কার্য নির্বাহী সদস্য দৈনিক আজকালের খবর মো. কাজী রনি, দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি মো. সাকিবুল্লাহ বিলালী, বি নিউজ টুয়েন্টিফোর এর সহকারি বার্তা সম্পাদক মো. হৃদয় আমিন । শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদ পেশ ইমাম হাফেজ কাজী ইয়াদ আলী।
আপনার মতামত লিখুন :