বিকেলে বইমেলার উদ্বোধন করবেন : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

বিকেলে বইমেলার উদ্বোধন করবেন : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
বিকেলে বইমেলার উদ্বোধন করবেন : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : বছর ঘুরে আবারও এলো ভাষার মাস ফেব্রুয়ারি। প্রতিবছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী বইমেলার আয়োজন করেছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৪ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা জানান, প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধনের পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিতরণ করবেন। পাশাপাশি বাংলা একাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খণ্ড’ সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন।

মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।