
আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের মেলান্দহে বিষপান করে শ্রাবণ (২০) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (২৮ জানুয়ারি) রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত শ্রাবণ উপজেলার শ্যামপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাক্তার সাব্বির আহমেদ জানান, চিকিৎসা চলাকালে শ্রাবণ কিছুটা সুস্থ হয়ে একাই হাঁটাচলা করতে পেরেছিল। রাতে সে কাউকে না জানিয়ে টয়লেটে গিয়ে পানি পান করেছিল। বিষ খাওয়া রোগীদের ৭২ ঘন্টা আমরা পানি পান না করার পরামর্শ দেই। পানি পানের পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই শ্রাবণের অবস্থার অবনতি ঘটে। পরে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহম্মদ জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছেলেটি মারা গেছে। পরিবারের উপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :