শীতার্তদের শীতবস্ত্র দিলো রোকেয়া অ্যাগ্রো ফার্ম | Daily AjKaler Kontho

শীতার্তদের শীতবস্ত্র দিলো রোকেয়া অ্যাগ্রো ফার্ম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
শীতার্তদের শীতবস্ত্র দিলো রোকেয়া অ্যাগ্রো ফার্ম

আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোকেয়া অ্যাগ্রো ফার্ম। শনিবার সকাল ৯টায় বিশ্বম্ভরপুর উপজেলার বাচ্চুর বাজার চৌরাস্তা ও বেলা ১১টায় চরগাঁও ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় রোকেয়া অ্যাগ্রো ফার্মের পরিচালক মো. বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফার্মের চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী।

আরও উপস্থিত ছিলেন তার বড় সন্তান দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম, সমাজসেবক ইব্রাহিম শেখ, মো. হুমায়ুন কবির, মো. মিজান মোল্লা, এআর মনির, সাংবাদিক পলাশ, দীপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার ধনপুর, বাচ্চুর বাজার চৌরাস্তা, রহিরপার, গুলগাঁও, চরগাওঁ, চান্দগাঁও গ্রামের গরিব অসহায় ও দুস্থ কর্মহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।