মুরাদনগরে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান : চিনু | Daily AjKaler Kontho

মুরাদনগরে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান : চিনু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
মুরাদনগরে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান : চিনু

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃআসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগরে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এবং বর্তমান মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু।তাই আগামী মার্চে শুরু হতে যাওয়া পশ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি।

এজন্য নিজ দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ।দীর্ঘদিনের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন, শিক্ষিত, ভদ্র হিসেবে গোলাম সারোয়ার হাসান চিনুর নাম মুরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তার নেতৃত্বে এই উপজেলা পরিবর্তনের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।বেশ কয়েক বছর ধরেই গোলাম সারোয়ার হাসান চিনু আওয়ামী লীগের দলীয় বিভিন্ন প্রোগ্রামসহ এলাকায় খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ-মাহফিলে অতিথি এবং গণসংযোগ করে এলাকার ভোটার ও তৃণমূল নেতাদের মন জয় করার চেষ্টা করেছেন।

এলাকার ভোটার ও সাধারণ সচেতন মহল তার মত একজন সৎ, নিষ্ঠাবান ও গ্রহনযোগ্য প্রার্থীকে এলাকার উন্নয়নের জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায়। যাতে তিনি তার সততা, নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্মার্ট উপজেলা গড়তে চান মুরাদনগরকে।