জনপ্রশাসন মন্ত্রীর নিজ উদ্যোগে কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

জনপ্রশাসন মন্ত্রীর নিজ উদ্যোগে কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ৭:১০ অপরাহ্ন
জনপ্রশাসন মন্ত্রীর নিজ উদ্যোগে কম্বল বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আ’লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিজ উদ্যোগে মেহেরপুরে শহরে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) দুপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুলের সভাপতিত্বে কম্বল বিতরণ করা হয়।

কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড় বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, পৌর কাউন্সিলর রাজিব আহাম্মেদ, রিপন হোসেন, মহিলা কাউন্সিলর রুনু কামাল, শারমিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা প্রমুখ।