জেলা কারাগারে হাজতির মৃত্যু | Daily AjKaler Kontho

জেলা কারাগারে হাজতির মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন
জেলা কারাগারে হাজতির মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : রাজবাড়ী জেলা কারাগারের কয়েদি শহিদুল বিশ্বাসের (৪৩) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহিদুল বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

শহিদুল বিশ্বাসের ভাই রেজাউল বিশ্বাস বলেন, তার বড় ভাই বালিয়াকান্দির বহরপুর বাজারে পাটের ব্যবসা করতেন। চেক ডিজ-অনার মামলায় তার এক বছরের সাজা হয়। ২০২৩ সালের ১৯ মে থেকে তার ভাই জেলা কারাগারে ছিলেন। আজ ভোরে কারা কর্তৃপক্ষ ফোন করে জানায় যে, তার ভাই অসুস্থ। সকাল ৭টার দিকে তারা কারাগারের গেটে গিয়ে জানতে পারেন, তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, ভোর ৬টার দিকে শহিদুলকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। ভর্তি করা হয় ৬টা ১৫ মিনিটে। ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।