লোহাগড়ার বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহম্মদ শাফী কায়সার আর নেই | Daily AjKaler Kontho

লোহাগড়ার বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহম্মদ শাফী কায়সার আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ৩:০০ অপরাহ্ন
লোহাগড়ার বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহম্মদ শাফী কায়সার আর নেই

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকার বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহম্মদ শাফী কায়সার ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় লক্ষীপাশাস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার মাগরিব বাদ (৬ঃ৩০) মিনিটে লোহাগড়া পৌরসভাধীন লক্ষীপাশা আল-মারকাজুল মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহম্মদ শাফী কায়সার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, নড়াইল- ২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, সাবেক মেয়র আশরাফুল আলম, বিশিষ্ট সমাজসেবক স.ম লুৎফার রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী মোরাদ হোসেন, সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।