ফের বিয়ে করলেন শোয়েব মালিক | Daily AjKaler Kontho

ফের বিয়ে করলেন শোয়েব মালিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন
ফের বিয়ে করলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : সানিয়ার সঙ্গে বিচ্ছেদের কয়েক দিন পর আবারও বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। প্রথম স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে করলেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শোয়েব। খবর জিও টিভির।

শনিবার ফেসবুকে এক পোস্টে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে ২টি ছবি শেয়ার করে তিনি লেখেন,‘আলহামদুলিল্লাহ।’

জানা গেছে, শোয়েব এবার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার।