বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ | Daily AjKaler Kontho

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৪, ১:০৯ অপরাহ্ন
বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ

আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫) ও পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।

জানা যায়, যাত্রীবাহী এস এন পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডের যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।