বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু | Daily AjKaler Kontho

বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মালেকা বেগম (৪৩) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ বাজারে ওই ঘটনা ঘটে। মালেকা ওই গ্রামের দিদার আলীর স্ত্রী। তিনি আগ্রাণ বাজারে একটি টং ঘরে চা বিক্রি করে সংসারের খরচ মেটাতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, মালেকা বেগম সকালে মাছ বোঝাই গাড়ীতে পানি দেওয়ার জন্য পানির মোটররের সুইস দিতে গিয়ে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।