চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ আটক ৩ | Daily AjKaler Kontho

চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ আটক ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন
চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ আটক ৩

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) রাত থেকে থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি তল্লাশি চৌকি বসিয়ে আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় জব্দ করা হয় সরবরাহ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মুল্য দেড়কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন।

আটককৃত তিন যুবক হলেন, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ধুরংখালী এলাকার এজাহার মিয়ার ছেলে মো. মফিজ উদ্দিন (২৩), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড জাদিমুরা গ্রামের জাফর আহমদের ছেলে মো. জাহেদ (২২) ও টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়ার মো. ইউনুছ এর ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান , টেকনাফের জাদিমুরাএলাকা থেকে চট্টগামে নিয়ে যাচ্ছিল এসব ইয়াবা ট্যাবলেট। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম অবস্থান করে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়া বাস টার্মিনাল এলাকায়। ভোরে সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানো হয়।