
আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক)। পৌর শহরের ছিনমূল, অসহায় ও হতদরিদ্র ৩ শতাধিক মানুষের মাঝে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কম্বল বিতরণ করেছেন। বুধবার বিকেলে মহিলা কলেজ রোডে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহসান এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল বাসার ও সদস্য গোলাম মাহমুদ ফারুকী প্রমূখ।
আপনার মতামত লিখুন :