
আজকালের কন্ঠ ডেস্ক : চৌহালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। আরও ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত , পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, পিআইও হেকমত আলী ও থানার উপপরিদর্শক এসআই এমদাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
প্রসঙ্গত, উপজেলার বিভিন্ন সময়ের ঘটনাবলী নিয়ে আইন শৃঙ্খলা মিটিং এ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানগণ এবং গণমাধ্যমকর্মীরা।
আপনার মতামত লিখুন :