ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের | Daily AjKaler Kontho

ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টর উল্টে গিয়ে চাপা পড়ে এনামুল হক (৩২) নামের এক চালক নিহত হয়েছেন।

গতকাল রবিবার সন্ধ্যায় সোমেশ্বরী নদীর একনম্বর বালু মহালের সদর ইউনিয়নের ফারুংপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা এলাকার আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমেশ্বরী নদীর একনম্বর বালু মহাল থেকে বালুবোঝাই করে ট্রাক্টরটি চালিয়ে ড্রাইভেশন দিয়ে উঠছিলেন এনামুল। হঠাৎ ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ই›িজন উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে উপস্থিত লোকজন ট্রাক্টরটির চাপা থেকে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।