
মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদে “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শীতকালীন বিশেষ উপহার” অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ জানুয়ারি শনিবার সাড়ে ১১টার দিকে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে শীতকম্বল বিতরণের উদ্ভোধন করেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী। ৩নং নয়াপাড়া ইউনিয়নে ৪১০ পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতকালীন বিশেষ উপহার কম্বল বিতরণ করা হয়।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সভাপতিত্বে অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাস। উপজেলা আঃলীগের অর্থ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইছাহাক-সহ ইউপি সদস্যবৃন্দ।
এসময় অতিথি’রা বলেন, পার্বত্য অঞ্চলে প্রচুর শীতের তীব্রতা বেশী। এই শীতের কারণে বিভিন্ন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রচুর মানুষ শীতের কারনে কষ্ট পায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বাস্তবায়নে হতদরিদ্রের কথা চিন্তা করে এইসব শীতার্তে মানুষকে শীতকালীন পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :