করোনায় মারা গেলেন আরও এক চিকিৎসক | Daily AjKaler Kontho

করোনায় মারা গেলেন আরও এক চিকিৎসক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২০, ১:০৩ অপরাহ্ন
করোনায় মারা গেলেন আরও এক চিকিৎসক

করোনায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হলো। এবার প্রাণ গেলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ডা. গাজী জহির হাসানের।

শুক্রবার (১২ জুন) রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গাজী জহির ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এই তথ্য নিশ্চিত করেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়াও, পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।