রেললাইনে পড়ে আছে নারীর দেহ! পাশেই কাটা পা | Daily AjKaler Kontho

রেললাইনে পড়ে আছে নারীর দেহ! পাশেই কাটা পা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন
রেললাইনে পড়ে আছে নারীর দেহ! পাশেই কাটা পা

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের উত্তরপাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন সীমানায় প্রবেশ করার পর ওই নারীর দেহ রেললাইনের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পাশেই খন্ডিত পা পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ট্রেনটির নিচে পড়ে কাটা পড়েন তিনি।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন সাইদুর রহমান যায়যায়দিনকে জানান, সন্ধ্যা পৌঁনে ছয়টার দিকে ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার আধা ঘণ্টা পর ওই নারীর মরদেহ পড়ে থাকার খবর পাই। যদিও এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও শ্রীপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করে। এখন কোন ট্রেনে ওই নারী কাটা পড়েছে তা নিশ্চিত নয়।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদ মিয়া বলেন, সন্ধ্যার পরে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।