বাকেরগঞ্জে যথাযথ মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে যথাযথ মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন
বাকেরগঞ্জে যথাযথ মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১০টায় বাকেরগঞ্জ সদর রোড উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্থাপব অর্পণ করা হয়। নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিকের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন মাঝি, মোঃ মনিরুজ্জামান ডাকুয়া, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন খান, উদ্দিন খন্দকার, পৌর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, ইদ্রিস সরদার, মোঃ সেলিম রেজা, উপজেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ইমাম হোসেন সিকদার, এস এম আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান আলীম, মোঃ হালিম খান, ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শাহ মোহাম্মদ সায়েম, স্বাধীন মোল্লাসহ নেতৃবৃন্দ।এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।