যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচছা | Daily AjKaler Kontho

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৪, ৭:০১ অপরাহ্ন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচছা

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

তাঁর এ বিজয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুভেচ্ছা জানান পরিষদের সচিব পরিমল সিংহ।

এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান​, শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউট এর মহাপরিচালক আবু তাহের মোঃ মাসুদ রানা ও ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময়ে মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।অপরদিকে টঙ্গী তার নিজ বাসায় তাকে ফুলের শুভেচ্ছা জানান টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, মোঃ আব্বাস আলী সহ সকল শিক্ষক শিক্ষকা বিন্দু। সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া সহ সকল শিক্ষক শিক্ষকা রাজনৈতিক দলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।