বরিশালে গবীর রাতে নলকূপে বিষ প্রয়োগ, পনির জন্য ভোগান্তিতে ৮টি পরিবার | Daily AjKaler Kontho

বরিশালে গবীর রাতে নলকূপে বিষ প্রয়োগ, পনির জন্য ভোগান্তিতে ৮টি পরিবার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন
বরিশালে গবীর রাতে নলকূপে বিষ প্রয়োগ, পনির জন্য ভোগান্তিতে ৮টি পরিবার

বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল গৌরনদী পৌরসভা বিজয়পুর টি এন্ডটি মোড় এলাকায় গবীর রাতে নলকূপের মধ্যে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ফলে খাবার পানির জন্য চরম ভোগান্তিতে পড়েছে ৮টি পরিবার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ওই এলাকার আজিজুর রহমান বেপারির ছেলে আবির হোসেন অভিযোগ করে বলেন, গত এক বছরপূর্বে ব্যক্তিগত অর্থায়নে বাসার সামনে গভীর নলকূপটি স্থাপন করা হয়।ওই নলকূপ থেকে আমরা ৮টি পরিবার খাবার পানি এবং গৃহস্থালির যাবতীয় কাজ সম্পন্ন করতাম।

সোমবার রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নলকূপে বিষ প্রয়োগ করে। ফলে নলকূপ থেকে পানি পান ও গৃহস্থালির কাজ বন্ধ রয়েছে। বিষয়টি প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছে।গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।