
আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের সদর উপজেলার কোজগড়ে জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
জানা যায়, ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট মঙ্গলবার বেলা ১১টার দিকে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস বলেন, এটি ট্যাঙ্ক ধংসকারী একটি মর্টার শেল। ১৯৭১ সালে ব্যবহৃত হয়েছিল। তবে এই শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো যাবে।
আপনার মতামত লিখুন :