
আজকালের কন্ঠ ডেস্ক : বগুড়া-৬ (সদর) আসনে ভোট দিতে পেরে আনন্দিত পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত (প্যারালাইজড) ৫৬ বছর বয়সী শহিদুল ইসলাম।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টায় স্ত্রী সুলতানা আক্তারের সাহায্যে হুইল চেয়ারে চেপে ভোট দিতে আসেন ধরমপুর পূর্বপাড়া এলাকার অধিবাসী শহিদুল।
এ সময়ে ভোট কেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় পার্শ্ব ফটক দিয়ে স্থানীয়দের সহায়তায় হুইল চেয়ারসহ শহিদুলকে কেন্দ্রের ভেতরে নেওয়া হয়। এরপর ভোট কক্ষে কয়েকজনের সহায়তায় নেওয়া হলে সেখানে নাম-ঠিকানা নিশ্চিত করার পর ভোটের ব্যালটে টিপসই নেন পোলিং অফিসার। গোপন কক্ষে গিয়ে স্ত্রীর সহায়তায় ভোট দেন তিনি।
আপনার মতামত লিখুন :