
আজকালের কন্ঠ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি ভোটার উপস্থিতি আরও বাড়বে।
রোববার নির্বাচন কমিশন (ইসি) ভবনের চতুর্থ তলায় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার সকাল সাড়ে আটটায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এসে তার অভিজ্ঞতার কথা জানান।
তিনি বলেন, আমি সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে গিয়েছিলাম। প্রত্যেকটা সেন্টারে খোঁজ খবর নিয়েছি, ভোট হয়েছে, অল্প অল্প, কোথাও ২৫টি কোথাও ৪১টি ভোট পড়েছে।
আপনার মতামত লিখুন :