
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে সাড়ে ১১ টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া থেকে আম্বিয়া খাতুন (৫৮) এক বয়স্ক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাব্বির (২৫) নামের এক যুবককে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
আম্বিয়া নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।
লোহাগড়া থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রাজ্জাক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
হত্যার কাজে ব্যাবহারিত রক্তমাখা লাঠি, টর্চ লাইট ও জুতা উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর ধারণা গভীর রাতে এই হত্যাকান্ড ঘটতে পারে। স্থানীয় সুত্রে আরো জানা গেছে, সাব্বির একজন মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলহাটা গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (২৫) ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ। সাব্বিরের পিতা রাজ্জাক মোল্যা নিজেই সাংবাদিকদের জানান, এ ঘটনার কয়েক বছরে পূর্বে সাব্বির মোল্যা তার নিজের মাকে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। দীর্ঘদিন জেল-হাজতে থাকার পর সম্প্রতি সাব্বির জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :